২৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জেনজিদের জন্য খারাপ লাগে : শোলাঙ্কি

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী শোলাঙ্কি রায়। ধারাবাহিক নাটক ‘কথা দিলাম’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছেন। এরপর ‘ইচ্ছে নদী’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন। এদিকে অরিত্র মুখার্জি পরিচালিত সিনেমা ‘বাবা বেবি ও’ তে অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

শোলাঙ্কি রায় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না এই জেনারেশনে বন্ধুত্ব কতখানি শক্ত, কিন্তু জীবনে এমন অনেক বন্ধুকেই পেয়েছি, যারা আমাকে আশা-ভরসা দিয়েছেন। তবে মন খারাপ থেকে বেরিয়ে আসতে সত্যিই সময় লাগে।’

আরও পড়ুনঃ   হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

অভিনেত্রীর কথায়, ‘জেনজিদের জন্য খারাপ লাগে। যেহেতু এই জেনারেশনটা ইন্টারনেটের যুগে বড় হয়েছে, সবকিছুতেই এক্সপোজড, ছেলেবেলাটা হারিয়ে গিয়েছে। যদিও অনেক বেশি স্মার্টও। তবুও বলব, তুলনায় আমরা ছোট-ছোট বিষয়ে অনেক বেশি খুশি হতাম। ভাবুক ছিলাম। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু হতো না, বাস্তব জীবনে হতো।’

এদিকে কোনও পুরুষ যদি তাকে রান্না করে খাওয়ান, তিনি প্রেমে পড়ে যেতে পারেন অনায়াসে। অভিনেত্রীয় বয়স যখন ২৬ বছর তখন কাউকে কিছু না জানিয়ে, প্লেনের টিকিট কেটে অন্য রাজ্যে প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ   সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

শোলাঙ্কির ভাষ্য, ‘ওই বয়সে হাতে টাকা ছিল না তেমন। দশ হাজার টাকার টিকিট কেটেছিলাম। হাতে ছিল মোট ৬০০ টাকা। এই রিস্কটা নিয়েছিলাম ওই বয়সে। তবে এটা ভেবে ভালো লাগে, ওরকম একটা রোমাঞ্চকর কাজ করার মনটা আমার তখন ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST