২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আ. লীগের সাবেক মন্ত্রীদের ডাকার কারণ জানাল গণমাধ্যম সংস্কার কমিশন

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনা হচ্ছে।

তবে কমিশনের প্রধান কামাল আহমেদের দাবি, তাদের টেলিভিশনের লাইসেন্স হোল্ডার হিসেবে ডাকা হয়েছে অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য।

গত ২২ জানুয়ারি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে সভার নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, কমিশনের একটি মতবিনিময় সভা আগামী ২৭ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে তথ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ   দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলো আরএমপি’র পুলিশ কমিশনার

সভায় উপস্থিত থাকার বিষয়ে বিভিন্ন টেলিভিশনের মালিকসহ মোট ৪৭ জনের তালিকা রয়েছে। এর মধ্যে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) সহ সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হাসান চৌধুরী ও মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের নামও রয়েছে।

আরও পড়ুনঃ   গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় নতুন মোড়, আটক গুজরাটের এক শিক্ষার্থী

জানতে চাইলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ‘তারা হচ্ছেন টেলিভিশনের লাইসেন্স হোল্ডার। তাদের নামেই সরকার লাইসেন্সগুলো দিয়েছে। যারা লাইসেন্সের মালিক তাদের ডাকা হয়েছে।’

‘এদের কারো লাইসেন্স বাতিল হয়নি। সরকার এদের কোনো চ্যানেলকে বন্ধও করেনি। সুতরাং লাইসেন্স গ্রাহককে ডাকা হয়েছে। তাদের যে ভূমিকা, তাদের বিরুদ্ধে নানারকম যে অভিযোগ, সেই অভিযোগগুলো সম্পর্কে তাদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছে। এখানে কোনো সাংবাদিক নেতাকে ডাকা হয়নি।’-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST