২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ডাকাত-পুলিশ গোলাগুলি: গ্রেপ্তার ৫

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে অস্ত্রধারী ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত সদস্যদের ছোড়া গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ডাকাত দলের সদস্য মাজের আলী ওরফে খোকা (৪৮), আব্দুল মাজেদ (২৬) ও প্রশান্ত রবিদাস (২৭)। এ ছাড়া পুলিশের কাজে বাধার অভিযোগে মোমেনা খাতুন (২৩) স্মৃতি আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে কোদাল, নগদ ৪১ হাজার টাকা, দুটি বটি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের আবু হায়াতের বাড়িতে ১৫ থেকে ১৬ জনের ডাকাতদল অবস্থান করছে—এমন খবর পেয়ে ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ রাত ৯টার পর ঘটনাস্থলে যায়। ডাকাতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্যরা আবু হায়াতের বাড়ির চার পাশে ঘেরাও করে রাখেন। পুলিশ সদস্যরা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানান। ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।

একপর্যায়ে পুলিশ পেছনে গিয়ে গোয়েন্দা পুলিশের ওসি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আরও অতিরিক্ত পুলিশ ফোর্স চায়। এরপর জয়পুরহাট সদর থানা, পাঁচবিবি থানার জয়পুরহাট পুলিশ লাইনসের ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ডাকাতরা আবারও এলোপাতাড়ি গুলি করে ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যান। এ সময় ডাকাত দলের গুলিতে কনস্টেবল মিজানুর রহমান আহত হন। আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পুলিশের পালটা গুলিতে ডাকাত দলের অন্য সদস্যরা বাড়ির ভেতরে লুকিয়ে পড়েন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সারারাত অভিযান চালানো হয়। ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ডাকাতরা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে মিজানুর রহমান নামে এক কনস্টেবল গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST