২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা সেখানে তারা অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসের বিনোদপুর গেট দিয়ে কেউ ঢুকতে বা বের হতে পারেনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট-সংলগ্ন সড়কে তারা বিক্ষোভ করে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভকালে তারা “আয় রাবি দেখে যা, রাজপথে তো বাপেরা”, “স্থানীয়দের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “বিনোদপুরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনঃ   নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী: রাষ্ট্রপতি

এ সময় রাজশাহী কলেজের শিক্ষার্থী সুজন বলেন, আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং প্রক্টর স্যারের পদত্যাগ করতে হবে। এটাই আমাদের এক দফা এক দাবি। এই দাবি মানা না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে যা করেছে, শ্রীলংকার সঙ্গেও সেটা করতে চায় ভারত

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছে শিমুল। তবে স্বজনদের দাবি, তাকে পিটিয়ে মারা হয়েছে।

এদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিমুলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST