২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে-টেস্ট একাদশ ঘোষণা, জায়গা পেলেন যারা

অনলাইন ডেস্ক : বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যস্ততম বছর ছিল ২০২৪ সাল। ওই সময়ে ছেলে-মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটের দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচিও। বিভিন্ন ফরম্যাটে সেরা পারফরমারদের নিয়ে আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে ছেলেদের ওয়ানডে-টেস্ট এবং নারী ক্রিকেটের বর্ষসেরা ওয়ানডে একাদশ।

আজ (শুক্রবার) পৃথক বিবৃতিতে তিনটি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশে শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং বর্ষসেরা টেস্ট একাদশে ভারত ও ইংল্যান্ড দাপট দেখাচ্ছে। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের। ঘোষিত তিনটি একাদশেই জায়গা মেলেনি বাংলাদেশের কারও।

২০২৪ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেনি। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এই দুই ফরম্যাটে ব্যাট-বলে এগিয়ে সহযোগী দেশের ক্রিকেটাররা। তবে পূর্ণ সদস্য দেশগুলোও কিছু দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডেতে অংশ নিয়েছিল। বছরের সেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছে পূর্ণ সদস্য দেশের মধ্যে ফরম্যাটটিতে সর্বোচ্চ ১৮টি ম্যাচ খেলা শ্রীলঙ্কার। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ৩ এবং ওয়েস্ট ইন্ডিজের ১ জন ক্রিকেটার আছেন একাদশে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিদর্শনে আইজিপি 

ওই বছর ওয়ানডেতে ব্যাটিংয়ে আধিপত্য ছিল কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কান ক্রিকেটারদের। ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ রানসংগ্রহে প্রথম তিনজনই লঙ্কান। আর বোলিংয়ে সমান (২৬) উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কানাডার ডিলন হেইলিগারের।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।

গত বছর টেস্টে ব্যাট হাতে সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জো রুট। ফরম্যাটটিতে তিনি স্বপ্নের মতো সময় কাটিয়েছেন। যেখানে তার সঙ্গে দারুণ লড়াই হয়েছে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের। বল হাতে উইকেট ও ইকোনমির দিক থেকে টেস্টে ধরাছোঁয়ার বাইরে ছিলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ছেলেদের বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের ৪, ভারতের ৩, নিউজিল্যান্ডের ২ এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ১ জন করে জায়গা পেয়েছেন।

আরও পড়ুনঃ   বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে গত বছর নারী দলগুলো ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বর্ষসেরা নারী একাদশে ইংল্যান্ডের ৩, ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ২ জন করে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST