২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

অনলাইন ডেস্ক : গত বছর সাদা বলের ক্রিকেটে মলিন ছিলেন লিটন কুমার দাস। এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। কিন্তু সেই লিটনই লাল বলের ক্রিকেটে রঙ ছড়িয়েছেন বাইশ গজে। যার স্বীকৃতিও পেলেন এবার। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটনের একটি সেঞ্চুরি।

২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

আরও পড়ুনঃ   বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপর আস্থা রাখতে শুরু করেছেন কৃষকরা

২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। তবে ২০২৪ এর আগে কখনো জয়ের দেখা পায়নি। আরাধ্য সেই জয় এবার রাওয়ালপিন্ডিতে ধরা দেয়। এই সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয় ও হোয়াইটওয়াশ করারও স্বাদ পায় বাংলাদেশ। যেখানে বড় অবদান ছিল লিটনের।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। এমন ধ্বংস স্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেন লিটন। সপ্তম উইকেট জুটিতে মিরাজের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৩৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। আর বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটের ব্যবধানে। লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে।

আরও পড়ুনঃ   গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত আসা উচিত: নাহিদ ইসলাম

এদিকে পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে। আর জয়সাওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST