২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের তিন মাসের মাথায় গলায় ফাঁস নিলেন গৃহবধূ

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের তিন মাসের মাথায় ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের মানিকদহ আদর্শ গুচ্ছগ্রামের পারভেজ মাতুব্বরের স্ত্রী এবং সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের নুরুদ্দিন খাঁর মেয়ে।

আরও পড়ুনঃ   দাবদাহে শিক্ষার্থীর ক্ষতি হলে, দায় নিতে হবে সরকার ও স্কুলকে

নিহত গৃহবধূর স্বামী পারভেজ মাতুব্বর বলেন, তিন মাস আগে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফতেমার আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। আজ সকালে একসঙ্গে খাবার খেয়ে কাজের জন্য বাইরে যান। তিনি ভুলে বাড়িতে মোবাইল ফেলে যান।

তিনি আরও বলেন, আমি কিছু সময় পরে মোবাইল নেওয়ার জন্য বাড়িতে ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রী গলায় ওড়ানা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST