২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে মেয়েবন্ধু নিয়ে বেড়াতে গিয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী নিহত: হত্যা নাকি দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। কেউ বলছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন, তিনি ধাওয়া খেয়ে পালানোর সময়
মোটরসাইকেলের দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স ভবনের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিহত হোন শিমুল।

জানা গেছে, নিহত শিক্ষার্থী মো. শিমুল রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড়চন্ডী মধ্য বুধপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বান্ধবীকে নিয়ে বেড়াতে যান শিমুল। পরে ক্যাম্পাসের ভেতরে কয়েকজন ছেলে তাঁদের ধাওয়া করে। এতে শিমুল মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ব্যাডমিন্টন খেলছিলেন এমন কয়েকজন তাঁর পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   ইনজুরি টাইমের দুই গোলে ফিওরেন্টিনাকে পরাজিত করে ইতালিয়ান কাপের ফাইনালে আটালান্টা

হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, ‘উদ্ধারকারীরা প্রথমে এটি সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে জেরার মুখে স্বীকার করে তাকে পিটিয়ে মারা হয়েছে।’ তিনি আরও বলেন ।‘তাঁর শরীরের বাইরের অংশে মেজর কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি, তবে ঘাড়ের দিকে ব্লান্ড ইনজুরি ছিলো’। আবার কেউ বলছেন পালাতে গিয়ে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হোন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

ঘটনার সময় তার মেয়ে বন্ধুটি তার সাথেই ছিলো তবে তার বক্তব্য বা প্রকৃত ঘটনা সম্পর্কে তার কোন মতামত জানা যায়নি।

ঘটনার বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST