২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বার্লের ঘূর্ণিতে রাজশাহীতে এসে থামল রংপুরের জয়রথ

অনলাইন ডেস্ক : আসরের প্রথম ৮ ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। উড়তে থাকা রাইডার্সদের কাছে পাত্তাই পাচ্ছিলো না কেউ! অবশেষে তাদের জয়রথ থামাল দুর্বার রাজশাহী। রায়ান বার্লের ঘূর্ণিতে মাঝারি মানের লক্ষ্য তাড়ায় আটকে গেল রাইডার্সরা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।

১৭১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ইরফান শুক্কুর। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   কাবাডির কমিটিকে ‘বিতর্কিত’ বলছে এনএসসি

এদিন সুবিধা করতে পারেননি আরেক ওপেনার স্টেভেন টেইলরও। তার ব্যাট থেকে এসেছে ৪ রান। চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন ইফতিখার আহমেদ। ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বেশ বিপদে পড়ে রাইডার্সরা।

তখন দলের হাল ধরেন সাইফ হাসান ও খুশদিল শাহ। তবে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। বিপর্যয়ের দিনে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছিলেন সাইফ। ভালো শুরু পাওয়া এই ব্যাটারও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান।

টপ অর্ডার ব্যর্থতার দিনে নুরুল হাসান সোহান-মোহাম্মদ সাইফউদ্দিনরা চেষ্টা করেছেন। তবে কেউই রান-বলের সমীকরণ মেলাতে পারেননি। অধিনায়ক করেছেন ২৬ বলে ৪১ রান। আর সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৩ রান।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই পরবর্তী হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছে রাজশাহীর টপ অর্ডার। সাব্বির হোসেন-এনামুল হক বিজয়ের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ঝড় তোলেছেন ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৩৯ রান।

আসরজুড়ে ধারবাহিক বিজয় করেছেন ৩১ বলে ৩৪ রান। আর ইয়াসির ৩২ বলে করেছেন ৬০ রান। ২ চার ও ৬ ছক্কায় সাজানো ছিল তার ঝোড়ো ইনিংসটি। রংপুরের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেছেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST