২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অন্তঃকোন্দলের জেরে পল্লবীতে ‘ব্লেড বাবু’কে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী থানাধীন সিরামিক রোডে একই গ্রুপের অন্তঃকোন্দলের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. বাবু ওরফে ব্লেড বাবুকে (৩২)।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানাধীন ১২ নং সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলিয়ে আহত করা হয় বাবুকে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় খ্রিষ্টান হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রমজান নামে আরও একজন আহত হন।

পল্লবী থানা পুলিশ বলছে, নিহত ব্লেড বাবুর বাবার নাম মুস্তাকিম, মা নাজমা বেগম। মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায় তার বাসা। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম থানার বাইরে থাকায় তথ্যের জন্য থানায় যোগাযোগের পরামর্শ দেন।

আরও পড়ুনঃ   দেশের জন্য জীবন দিতে প্রস্তুত শিবগঞ্জ উপজেলার চৌকাবাসী

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাবাহ বলেন, ব্লেড বাবু নিজেই সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে রয়েছে একাধিক মামলা। তার গ্রুপের মধ্যে আজ বিকেলে অন্তঃকোন্দল দেখা দেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই আবু সাবাহ বলেন, ব্লেড বাবুকে অন্তঃকোন্দলের জেরে বিকেলে পল্লবী থানাধীন ১২ নং সেকশনের সিরামিক রোডের বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তার মুখে চাপাতি, সুইচ চাকু, ইট দিয়ে থেঁতলে আহত করে গ্রুপের অন্যরা। কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় পাঁচজন জড়িত। তারা হলেন রাজন (৩৫), রনি (২৬), মুরাদ (৩০), তুফান (২৭) ও সাইফুল (২৪)। অজ্ঞাতপরিচ আরো ৩/৪ জন সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই একই গ্রুপের।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে উল্লেখ করে আবু সাবাহ বলেন, এঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলা দায়েরের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহ এখনো কুর্মিটোলা হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুনঃ   যশোরের ঐতিহ্যবাহি মণিহার সিনেমা হল বন্ধের পথে

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন থেকে ব্লেড বাবু ও সন্ত্রাসী মুসার দ্বন্দ্ব চলছিল। সেই জেরে আজ তাকে বিকেলে মুসার লোকজন ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। অভিযুক্ত মুসা সাবেক এমপি আউয়ালের অনুসারী। অবিভক্ত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অন্যতম আসামি মুসা। টিপু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ওমানে পালিয়ে যাওয়া মুসাকে ফিরিয়েও আনে ডিবি পুলিশ। তার জবানবন্দিও গ্রহণ করা হয়। সম্প্রতি তিনি ওই হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হয়ে আজ এঘটনা ঘটান।

এব্যাপারে জানতে চাইলে এসআই আবু সাবাহ বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST