২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মিমির জীবনে নতুন মানুষ, ইঙ্গিত দিলেন বন্ধু পার্ণো!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। ভক্ত-অনুরাগীদের কাছে দুষ্টু কোকিল নামেও পরিচিত তিনি। সঙ্গে নায়িকাকে নিয়ে অনুরাগীদের চর্চাও কম নয়। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন কিংবা প্রেম নিয়ে।

কিন্তু প্রেম প্রসঙ্গে বরাবরের মতোই চুপচাপ মিমি। একটা সময় তার প্রেম জীবন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তবে, গত কয়েক বছর ধরেই নায়িকা নিজেকে ‘সিঙ্গেল’ বলে এসেছেন। কিন্তু এবার নায়িকা ছুটি কাটাতে গিয়ে প্রেমের ইঙ্গিত দিয়ে দিলেন অনেকটাই। সেটি নিয়ে আবার সন্দেহও প্রকাশ করেছেন তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্র।

আরও পড়ুনঃ   বাগদানের পর ভেঙে যায় সানি লিওনের বিয়ে

এমনিতেই বিভিন্ন সময় একাকী ভ্রমণে যান মিমি। যেখানে যান, সেখানকার ছবি নিজের সামাজিক মাধ্যমের পাতায় ভাগ করে নেন নায়িকা। এবার মিমি গিয়েছিলেন এক সমুদ্রের পাড়ে। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। তিনি যে এই ছুটি খুব উপভোগ করছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও নানা ভঙ্গিতেও পোজ দেন, ছবি তোলেন।

কিন্তু, কে তুলে দিল এমন সব সুন্দর ছবি? যদিও ছবি সৌজন্যে কারও নাম লেখেননি নায়িকা, শুধু ব্যবহার করেছেন একটি লাল হৃদয়ের চিহ্ন। আর তা নিয়ে নানান প্রশ্ন আটতে থাকে নেটিজেনদের মনে।

আরও পড়ুনঃ   শত কোটির সম্পদ বাজেয়াপ্ত, ছুটি কাটাতে বেরোলেন শিল্পা

সেই পোস্টটি নজর কাড়ে তার অভিনেত্রী বান্ধবী পার্ণো মিত্রের। সেখানে তিনি এমন মন্তব্য করেন যেন মিমি কোনো নতুন মানুষের পাল্লায় পড়েছেন! পার্ণো মন্তব্য ঘরে লেখেন, ‘কৃতজ্ঞতা স্বীকার হৃদয়ের চিহ্ন? হুমম!’ যদিও পার্ণোকে পালটা উত্তর দেননি মিমি।

তবে এও শোনা যাচ্ছে নায়িকা প্রেমে পড়ছেন; সম্ভবত তার সঙ্গেই ছুটি কাটাতে গেছেন নায়িকা। কে সেই ব্যক্তি, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। টালিউডের অন্দরে গুঞ্জন, যেই হোক, মিমির ভালোবাসার সেই মানুষটি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST