২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

টাকা না দেওয়ায় রোগীকে বেডের ওপর ফেলে দেন ওয়ার্ডবয়, দুই মিনিটেই মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বপ্না বালা (৩২)। সকালে হাসপাতালের ওয়ার্ড বয়ও সুইপার এসে ওই রোগীর স্বজনের কাছে ৫০০ টাকা দাবি করেন।
সে টাকা না দিলে ক্ষুব্ধ হন তারা। মুমূর্ষু রোগীকে তুলে অন্য একটি বেডে নিয়ে ফেলে দেন ওই ওয়ার্ড বয় ও সুইপার। টানাহেঁচড়ায় রোগী স্বপ্না বালার ক্যানুলা দিয়ে রক্ত উঠে যায়। অক্সিজেনও ঠিকমতো লাগিয়ে না দেওয়ায় দুই মিনিটের মধ্যেই মারা যান স্বপ্না।

মেয়ের এমন মৃত্যুতে স্বপ্নার মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে রোগীর স্বজনদের কিল-ঘুষিও মারেন ওই দুই কর্মচারী।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রোগীর স্বজনরা।

মারা যাওয়া রোগী স্বপ্না বালা (৩২) জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বিশোরীকান্দি গ্রামের প্রাণকৃষ্ণ বালার মেয়ে এবং পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া গ্রামের রমেন হালদারের স্ত্রী। তার ছোট দুই শিশুসন্তান রয়েছে।

অভিযুক্তরা হলেন ওয়ার্ড বয় আনোয়ার মোল্যা ও সুইপার সমেস মিয়া।

জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বপ্না বালার বুকে ব্যথা উঠলে হলে রাত ৯ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এনে ভর্তি করেন তার মা মিনি বালা দাস। পরদিন সকালে এসে হাসপাতালের ওয়ার্ড বয় আনোয়ার মোল্যা ও সুইপার সমেস মিয়া এসে ৫০০ টাকা দাবি করেন।

আরও পড়ুনঃ   আরও এক বছর টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত

সরেজমিনে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে গিয়ে দেখা যায়, মেয়ের মরদেহের পাশে বসে আহাজারি করছেন মা মিনি বালা। এ সময় তার সন্তানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং জড়িতদের বিচার চান।

কান্নারত মিনি বালা বলেন, আমার মেয়েকে ঠাস করে এনে এই বেডে ফেলে দিয়ে যায়। তখন আমার ছেলেকেও টেনে নিয়ে মারে ওরা। আমার বুকের সন্তানকে কেড়ে নিয়ে গেছে দুইড্যা লোক। ওদের বিচার না হলে ওরা আরও মায়ের বুক খালি করে দেবে।

স্বপ্না বালার স্বামী রমেন হালদার বলেন, সকালে হাসপাতালের দুইজন কর্মচারী এসে ৫০০ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় জোরপূর্বক আমার স্ত্রীকে অন্য একটি বেডে দিয়ে দেয়। তখন রোগীর ক্যানুলা দিয়ে রক্ত উঠে যায় এবং অক্সিজেনও ঠিকমতো লাগিয়ে দেয়নি। ওই সময় স্বপ্না বলছিলেন, তার বুকে বেশি ব্যথা হচ্ছে। এর দুই মিনিটের মধ্যেই মারা যায় সে। আমি এর বিচার চাই।

তিনি আরও বলেন, ওই সময় আমার শ্যালক আকাশ ও মামাশ্বশুর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের কলার ধরে নিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাদের কিল-ঘুষি দেওয়া হয়।

এ ঘটনার পর হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবীরের কাছে একটি লিখিত অভিযোগ দেন অভিমান্ন নামে মারা যাওয়া রোগীর এক স্বজন।

আরও পড়ুনঃ   সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

তিনি অভিযোগে উল্লেখ করেন, ওয়ার্ড বয় আনোয়ার মোল্যা ও সুইপার সমেস মিয়া রোগীর স্বজনদের কাছে এসে বলেন, এই বেডে রোগীকে রাখা যাবে না। তখন পাঁচ মিনিট সময় চাইলে জোর করে ওই রোগীকে অন্য বেডে নিয়ে যায় এবং ভালো বেড দেওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। ওই টাকা না দেয়ায় অভিযোগকারীর গায়ে হাত দেন তারা এবং ওই বেডে নেয়ার দুই মিনিটের মধ্যে মারা যায় রোগী স্বপ্না।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ূন কবীর বলেন, শনিবার রাতে স্বপ্না বালাকে মুমূর্ষু অবস্থায় আনা হয় এবং তাকে অবজারভেশন বেডে রেখে যথেষ্ট চিকিৎসা দেয়া হয়। আমাদের চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।

তিনি আরো বলেন, সকালে ওই রোগীকে অবজারভেশন বেড থেকে অন্য একটি বেডে নেয়া হয়। ওয়ার্ড বয়দের টাকা না দেওয়ায় জোর করে ওই বেডে নেয়ার পরে রোগী মারা যায় বলে স্বজনরা অভিযোগ করেছেন। ওয়ার্ড বয় আনোয়ার এবং সুইপার সমেস মিয়াকে জিজ্ঞাসাবাদ করব। স্বজনরা সময় চাওয়ার পরেও কেন তাকে বিছানা পরিবর্তন করা হলো। ওরা দুইজন যদি এ ধরনের অন্যায় করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST