২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কালোর বদলে ‘গ্রিন অলিভ’ পোশাকে র‍্যাব

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। পোশাক নির্বাচনে এবার প্রাথমিকভাবে সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রঙের পোশাক পাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। সেখানে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য বৈঠকে পোশাক নির্বাচনের মডেল হিসেবে অংশ নেন। সেখান থেকেই প্রাথমিকভাবে পোশাক নির্বাচন বা চিহ্নিত হয়।

আরও পড়ুনঃ   পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

এর আগে পুলিশের এই এলিট ফোর্সের মোটামুটি সবকিছুই কালো রঙের ছিল। পোশাক মনোগ্রাম, গাড়ি এমনকি র‍্যাবের অফিসগুলোর আসবাবপত্রও তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছে, পোশাকের সঙ্গে বাহিনীর সদস্যের মনস্তাত্ত্বিক পরিবর্তনের খুব বেশি সম্পর্ক নেই। পোশাকের আগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জরুরি ছিল তাদের।

বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর সাত দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।

আরও পড়ুনঃ   হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

২০০৪ সালে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র‍্যাবের আত্মপ্রকাশ ঘটে। এই ইউনিটের সদস্য সংখ্যা ১১ হাজারের মতো।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST