১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে নগর যুবদলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোববার বিকেলে রাজশাহী মহানগরের দাশপুকুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা রান্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বয়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক জইমুদ্দিন, বিএনপি নেতা সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নির্জনা, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান রাতুল ও যুবদল নেতা অপু, টুটুল, গাজিউলসহ বিএনপি,অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। উপস্থিত অতিথিদের বক্তব্যে শেষে দোয়া মোনাজাত করা হয়। শেষে শীতার্তদের মধ্যে অতিথিবৃন্দ প্রায় পাঁচশতাধীক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST