১৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্র্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং পদত্যাগ দাবি করে। রোববার সকালে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহেল বাকি’র বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত অধ্যক্ষ আপাতত ১৫ দিনের ছুটি কাটাবেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন।
কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনিক জানান, রোববার সকালে এইচএসসি ১ম বর্ষের বার্ষিক ও ২য় বর্ষের টেস্ট পরীক্ষা ছিলো। উভয় পরীক্ষার বিষয় ছিলো আইসিটি। ২য় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিলো ২৮০ টাকা। এক্ষেত্রে কলেজ আদায় করেছে ৫০০ টাকা। অবৈধভাবে এ টাকা আদায় করার প্রতিবাদে এবং একই সাথে অন্যান্য অনিয়ম ও দুর্র্নীতির অভিযোগ তুলে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত আইসিটি পরীক্ষা বয়কট করে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগের দাবি করে। ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগ পত্রে স্বাক্ষর করার জন্য চাপ দিতে থাকে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কলেজে উপস্থিত হয় এবং ছাত্রদের সাথে কথা বলেন।
কলেজের অনার্স ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মো. সালাউদ্দিন জানান, স্মাতক (পাস) পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৩০০ টাকার পরিবর্তে ৩৩০০ টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান সহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, অধ্যক্ষ মহোদয় আপাতত ১৫দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত আইসিটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST