১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (১৬-১৮ জানুয়ারি) “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫” সমাপ্ত হয়েছে। আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব রোকনুজ্জামান, সদস্য (অর্থ) বিসিএসআইআর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনার নাজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনার রোকনুজ্জামান তার বক্তব্যে এই আয়োজনের জন্য বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং বিজ্ঞান চর্চায় এই মেলা ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন । তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলার জন্য বিজ্ঞানমনস্ক জাতিগঠণে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরত্ব দিতে ক্ষুদে বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ সেলিম খান বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কর্মক্ষেত্র সৃষ্টি করা।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ দাবায় নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নীড়

এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাব সহ ৪৪ টিরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৪৯ টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করেছে। মেলার সমাপনী দিনে স্টল মুল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় এবং ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হয়। মেলায় স্টলে ‘A’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, তৃতীয় স্থান অধিকার করেছে মেগামাইন্ড ক্যারিয়ার পয়েন্ট স্কুল । এছাড়া ‘B’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অধিকার করেছে রাজশাহী কলেজিয়েট স্কুল। ‘C’ গ্রুপে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইন্জিনিয়ার’স ডিন এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ এবং শহীদ এ এইচ এম কামরুজ্জামান গভ: ডিগ্রি কলেজ । উল্লেখ্য মেলা প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ পর্যন্ত চলমান ছিল এবং বিসিএসআইআর ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী বাসের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও এর ব্যবহার সম্পর্কে দর্শনার্থীদের অবগত করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST