১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

মো. সালাম পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাথা থেঁতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ সালামকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে আবেদন ৭-১৫ জুলাই

জানা যায়, রুয়েটে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদের রডের কাজ করছিলেন সালাম। সকালে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ পাঁচতলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।

জানতে চাইলে প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, ‘মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তা ছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুনঃ   যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

তবে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কারও বক্তব্য জানা যায়নি। এ ছাড়া কর্মরত সব শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে একনেকে পাস হয় দুটি একাডেমিক ও একটি প্রশাসন ভবন। প্রশাসনিক ভবনের নির্মাণ ব্যয় ৩৭ কোটি ৭৭ লাখ, একাডেমিক ভবন (ইলেকট্রিক্যাল) ৬৪ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে। দুর্ঘটনা কবলিত একাডেমিক ভবনের (সিভিল) ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST