১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। ২৪-র জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থাকা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পর থেকে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। যদিও অনেকদিন ধরেই দেশের বিনোদন জগতের আয়োজনে দেখা যায় না তাকে।

দেশে সোহানা সাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাবা; তা অবশ্য জানা গেছে তার সোশ্যাল মিডিয়ার টাইমলাইন দেখেই। দেশ ছেড়ে সেখানকার এক ফিল্মফেয়ারে মন দিয়েছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, আলোচিত এই অভিনেত্রী সেই ফিল্মফেয়ার উপলক্ষ্যে এক বড় দায়িত্ব পেয়েছেন। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন সোহানা সাবা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তথ্যটি জানান নিজেই।

আরও পড়ুনঃ   বিয়ের দু’দিন পরই ভিকির শুটিং, শুনেই ক্ষেপে যান ক্যাটরিনা

দীর্ঘ সেই পোস্টে সোহানা সাবা লেখেন, ‘২০২৪ এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে চট করে এই প্রপোজালটা এবার এক্সেপ্ট করে নেই। জ্বী হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।’

সোহানা সাবা আরও লেখেন, ‘একটা কথা বলতে চাই যে, আগে শুধুমাত্র আমি আমার অভিনয়ের বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশিরা আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে আমার পানি পড়তে থাকে।’

আরও পড়ুনঃ   আম্বানিদের বিয়েতে আমন্ত্রিত থেকেও জাননি তাপসী

উল্লেখ্য, সোহানা সাবার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। তবে নাটক ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। কিন্তু বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত হয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে ‘আলো আসবেই’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। সেখানে যাদের সকলের ভূমিকা ছিল জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে থেকে নানান নীল নকশার ছক আঁকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST