১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিতর্কে জর্জরিত কঙ্গনার ছবি, মুক্তিতে বাধা পাওয়ায় চটলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : মুক্তির আগেই নানা বিতর্কের মুখে পড়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। শুরুতে ছিল সেন্সর বোর্ডের ধাক্কা। এরপর আসে ভারতের কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার অভিযোগ।

আবার শোনা যাচ্ছে, বাংলাদেশেও নাকি নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। যদিও ভারতীয় গণমাধ্যম সূত্রেই এমন খবর বের হয়েছিল। সেখানে দাবি করা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকায় ছবিটি মুক্তিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। পরে জানা যায়, সেই খবর ভুয়া! মুক্তি তো পরের কথা, ছবিটি বাংলাদেশে আনার জন্য কোনো আবেদনই করেনি আমদানিকারক প্রতিষ্ঠান।

এ সকল বিতর্ক নিয়েই ১৭ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। কিন্তু বিতর্ক এখনও অব্যাহত। ভারতের এক ধর্মীয় সম্প্রদায় সংগঠনের দাবি, এই ছবিতে বিকৃত করা হয়েছে ইতিহাসকে। যা শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ছড়াবে বলে দাবি তাদের। ফলে এই ছবি মুক্তির নিষেধাজ্ঞায় পাঞ্জাবের সরকার প্রধানকে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ   পাসপোর্ট ফেরত পেলেন রিয়া চক্রবর্তী

এমতাবস্থায় বিশেষ পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের হল মালিকরা। তারা এই ছবি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আর সে প্রসঙ্গেই রেগে চড়াও হলেন ছবির অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তার মতে, এই বাধা শিল্পী ও শিল্পীকে হেনস্তা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা উল্লেখ করেন, ‘একে বলে শিল্প ও শিল্পের হেনস্তা। পাঞ্জাবের বেশ কিছু শহরে ‘ইমার্জেন্সি’র প্রদর্শন হতে দেওয়া হচ্ছে না। সব ধর্মের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এই ছবি ও আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য মিথ্যে গুজব রটানো হচ্ছে।’

আরও পড়ুনঃ   শ্রবণশক্তি হারালেন জনপ্রিয় গায়িকা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। সে কাহিনিই উঠে এসেছে ‘ইমার্জেন্সি’তে। এছাড়াও ছবিতে দেখানো হয়েছে ইন্দিরা গান্ধী কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মুক্তি যুদ্ধতে সাহায্য করেছিলেন।

উল্লেখ্য, ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST