১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে

অনলাইন ডেস্ক : আহত অবস্থায় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘সাইফের জ্ঞান ফিরেছে। আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না তিনি।’

প্রতিবেদনে আরও বলা হয়, তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ   তানজিন তিশা বাদ, যুক্ত সৃজিতের বান্ধবী

চিকিৎসকদের মতে, সব ঠিক থাকলে শুক্রবার হাসপাতাল থেকে সাইফ ছাড়া পেতে পারেন। সবটাই নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির উপর।

লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার চিকিৎসক নীরজ উৎমানি। তিনি বলেন, অভিনেতাকে একদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সময় তাকে হাসপাতালে রাখা হতে পারে।

চিকিৎসকরে কথায়, ‘ভর্তি করানোর সময় অভিনেতার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয়েছে। ছুরির গেঁথে যাওয়া অংশ শরীর থেকে বের করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।’

আরও পড়ুনঃ   নাগা-শোভিতার বিয়ের তারিখ প্রকাশ, শান্তির খোঁজে প্রাক্তন সামান্থা!

এদিকে সাইফ আলী খানের ওপর হামলাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওই যুবক সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। এই যুবকই যে সাইফের ওপর হামলা চালিয়েছিলেন, তাও এখনও নিশ্চিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST