১৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা, ৪ লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে ৪ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার শরানগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাজাহান আলী উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পণ্ডিতপুকুর বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাঁদের পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

ওসি আরও বলেন, গলায় আঘাত থাকার কারণে ব্যবসায়ী শাজাহান আলী কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। গতকাল রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শরানগাড়ী নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে রামদা দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তারা শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রামদা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST