১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর চাল বাজার নিয়ে খাদ্য নিয়ন্ত্রকের নতুন বার্তা

স্টাফ রিপোর্টার : সরকারের উপযোগী কার্যক্রমের ফলে বাজারে চাল ও আটার দাম কমছে বলে দাবি করেছেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন। বুধবার দুপুরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে উর্ধ্বগতির কারণে দেশে চালের দাম বেড়েছিল উল্লেখ করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘চালের দাম বৃদ্ধি রোধে আমদানির ক্ষেত্রে সকল শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে।

‘খাদ্য বিভাগ এরই মধ্যে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন করেছে। যার মধ্যে ভারত থেকে ৫০ হাজার টন চাল চলে এসেছে। চট্টগ্রাম ও মংলা বন্দরে সেগুলো খালাস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন ও ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।’

আরও পড়ুনঃ   আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

মাইন উদ্দিন বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে সরকারি বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই খোলা বাজারে চাল ও আটা বিক্রয় সম্প্রসারণ করা হয়েছে। মহানগর ও জেলার উপজেলা পর্যায়ে খোলা বাজারে (ওএমএস) দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিক্রয় কার্যক্রম চলছে।

‘এর ফলে এক সপ্তাহের ব্যবধারে প্রতি কেজি চাল ১ টাকা ও আটা ৩ টাকা হারে দাম কমেছে। গত ৯ জানুয়ারি রাজশাহী অঞ্চলের বাজারে মোটা চালের দর ছিল প্রতি কেজি ৪৯ টাকা ৫২ পয়সা। এ সপ্তাহে মোটা চালের বাজার দর প্রতি কেজি ৪৮ টাকা ৫২ পয়সা।’

তিনি জানান, ‘রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৯২৯ মেট্রিক টন চাল রাজশাহী বিভাগে আমদানি করা হয়েছে। আমদানির ফলে দেশে খাদ্যশস্যের মজুত বৃদ্ধি পাচ্ছে।’

আরও পড়ুনঃ   মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

সংবাদ সম্মেলনে খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন আরও জানান, ‘রাজশাহী বিভাগে আমন সংগ্রহ ২০২৪-২০২৫ মৌসুমে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন। আর আতপ চালের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ২৬৩ মেট্রিক টন।

‘বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত ৫৫ হাজার ৩৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৭৬৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ সিদ্ধ চাল ও ৭৫ শতাংশ আতপ চাল সংগ্রহ হয়েছে। বাজারে চালের দাম কমার কারণে লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগ্রহ হবে।’

চাল-আটার দাম ও মজুদ জানাতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST