১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অনুশীলনে ফিরছেন রাজশাহীর ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে পেলেন?

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় এই অনুশীলন বাতিল করে তারা। তবে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতা হওয়ায় আগামীকাল থেকে আবারো অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা।

আজ (বুধবার) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এমনটা জানানো হলেও ক্রিকেটাররা দিয়েছেন ভিন্ন তথ্য।

আরও পড়ুনঃ   বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীর স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি তারা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটাররা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলেও জানিয়েছিলেন সেই ক্রিকেটার।

আরও পড়ুনঃ   নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাস পার্টি ও নবীন বরণ

তবে আজ রাতের মধ্যেই সেই সমস্যার সমাধান করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে আগামীকাল ক্রিকেটাররা অনুশীলন করবে বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানায়নি তারা।

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডীয়ামে অনুশীলন করবে রাজশাহী। এর পরের দিন অর্থাৎ আগামী ১৭ জানুয়ারী সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST