১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্টিভ জবসের নিজ হাতে লেখা কুম্ভ মেলা সংক্রান্ত চিঠি নিলামে

অনলাইন ডেস্ক : ভারতের কুম্ভ মেলায় আসার ইচ্ছে জানিয়ে ১৯৭৪ সালে নিজের ছোটোবেলার বন্ধু টিম ব্রাউনকে একটি চিঠি লিখেছিলেন আন্তর্জাতিক টেকজায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। যুক্তরাজ্যভিত্তিক নিলাম সংস্থা বোনহ্যামস সম্প্রতি চিঠিটি নিলামে তুলেছে।

নিলামে স্টিভ জবসের নিজ হাতে লেখা এ চিঠিটির ন্যূনতম দাম হাঁকা হয়েছে ৫ লাখ ৩১২ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা)। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চিঠিটি কিনতে চান, তাহলে এর চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে। নিজের ১৯ তম জন্মদিনের আগের দিন টিম ব্রাউনকে চিঠিটি লিখেছিলেন জবস।

চিঠির এক জায়গায় জবস লিখেছেন, “আমি কুম্ভ মেলা দেখতে ভারতে যেতে চাই। আগামী এপ্রিল থেকে মেলা শুরু হবে। আমি মার্চ মাসেই কোনো এক দিন রওনা দেবো, কবে যাব এখনও ঠিক করিনি।”

আরও পড়ুনঃ   গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না : প্রেসিডেন্ট লুলা

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বছর কুম্ভ মেলা উপলক্ষে ভারতে এসেছিলেন স্টিভ জবস। মেলা শেষে উত্তরাখণ্ডে ভারতীয় সন্ন্যাসী নিম করোলি বাবা’র মূল আশ্রমেও গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে নিম করোলি বাবা আগের বছর মারা গেছেন।

তবে এতে হতাশ না হয়ে নৈনিতাল চলে যান স্টিভ জবস। উত্তরাখণ্ডের এই শৈলশহরে নিম করোলি বাবা’র আর একটি আশ্রম ছিল। কাইঞ্চি ধাম নামের সেই আশ্রমে সাত মাস কাটানোর পর যুক্তরাষ্ট্রে ফিরে আসেন জবস।

আরও পড়ুনঃ   ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ

নিজের ডায়রিতে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “বাড়ি আসার পর মা-বাবা আমাকে প্রথমে চিনতে পারেনি। কারণ আমার মাথা কামানো ছিল, গায়ে ছিল ভারতীয় সুতি কাপড়ের আলখাল্লা এবং রোদে পুড়ে ত্বকের রং চকলেটের মতো গাঢ় হয়ে গিয়েছিল।”

ভারতে প্রতি ১২ বছর পর পর কুম্ভ মেলা হয়। দেশ-বিদেশ থেকে তীর্থযাত্রীরা এই মেলায় আসেন। এ বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা, চলবে আগামী আরও ৬ সপ্তাহ।

স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস কয়েক বছর আগে ধর্মগুরু স্বামী কৈলাশানন্দ গিরি’র কাছে সনাতন ধর্মে দীক্ষা নিয়েছেন। চলতি বছরের কুম্ভ মেলায় যোগ দিতে তিনিও এসেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST