১৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সংস্কার কমিশন : আইজিপি

স্টাফ রিপোর্টার : নানা আলোচনা-সমালোচনা শেষে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করা হয় তিন বার। অবশেষে কাঙ্খিত সেই সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বুধবার ১৫ জানুয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন, অভিভাবদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন ঘটাতে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহত উদ্যোগের সঙ্গে সবাই একত্ম। পুলিশের মনোবল বৃদ্ধি করে পুলিশকে হতে হবে জনগণের পুলিশ। আপনারা দীর্ঘ ১ বছর কঠোর অনুশীলন করে আজকে আপনারা আপনাদের কর্মে যোগ দেবেন।

তিনি বলেন, থানায় সেবা নিতে আসা সেবা প্রার্থীরা যেন কখনও আপনাদের আচারণে কষ্ট না পায়। মনে রাখবেন আপনারা জনগনের সেবক। সেই কথা মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর

এর আগে এক বছর মেয়াদী প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড এক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পাদক পান এসআই নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদন প্রদান করা হয়।

৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ৫০২ জন নবীন পুলিশদের মধ্যে পুরুষ ৪৮০ জন এবং ২২ জন নারী নবীন পুলিশ সাব-ইন্সপেক্টর সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

জানা যায়, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৮২৩ জন প্রশিক্ষনার্থী উপ-পরিদর্শক ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছর মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন।

প্রশিক্ষণ শেষ হয় গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে। এরপর প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের কুচকাওয়াজ, অভিভাবদন গ্রহণনের জন্য ২৬ নভেম্বর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে সারদা পুলিশ একাডেমী কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   গণধ্বনি প্রতিদিন সম্পাদকের জন্মদিনে মিলনমেলা

সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে ঢাকা থেকে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় অনুষ্ঠানের আগের দিন এসে উপস্থিত হোন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তবে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস থেকে জানানো হয় অনিবার্য কারনে ৪০ তম ব্যাচের শিক্ষাণবিশ এসআইদের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরবর্তীতে সমাপণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে।

এরপর প্রশিক্ষণের মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার ভঙ্গের অভিযোগ এনে ৪ ধাপে ৩২১ জন প্রশিক্ষাণার্থী এসআইকে অব্যাহতি প্রদান করে একাডেমী কর্তৃপক্ষ।

অপরদিকে বাংলাদেশ সচিবালয়ের সামনে আমরণ অনশন করছেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের অব্যহতি পাওয়া ৩২১ জন সদস্য।

এরপর ৪০তম ব্যাচের অবশিষ্ট ৫০২ জন শিক্ষাণবিশ উপ-পরিদর্শকদের সমাপনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার,সামরিক-বেসামরিকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST