১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২ ও আহত-১

মোহাঃ আসলাম আলী বাঘা : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহীর মৃত্যু ও এক জন হয়েছে।

সোমবার ১৩ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর সাজির বটতলা নামক স্থানে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হঠাৎ একটি বিকট শব্দ শুনা যায়। পরে সেখা গিয়ে দেখা যায় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে থেকে আসা একটি আখ বোঝায় ট্রাক্টর দুই জনকে চাপা দিয়ে চলে যায় ।

আরও পড়ুনঃ   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সখানে দুই জনের অবস্থা আশংক্ষা জনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন,পার্শ্ববর্তী লালপুর উপজেলার মোমিনপুর বাকনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল আহম্মেদ (১৬) একই গ্রামের মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২১)। তবে আহত হামজা আহম্মেদ দিপু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফেরেন। উল্লেখ্য কিছুদিন আগে একই স্থানে বিয়ের গায়ে হলুদের দিনে জুয়েল আহমদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ঠেকাতে ইইউ কূটনীতিকদের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ( ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে সৈকান থেকে থানায় নিয়ে আসা হয়। তবে ঘাতক ট্রাক ড্রাইভার ও ট্রাক্টর ড্রাইভার গাড়ী নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST