১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা এবং লিফলেট বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, খুনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপস হবে না। যারা ভাবছেন, তাদের নিয়ে নির্বাচন করবেন, তারা ভুল ভাবছেন। এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ আর আমরা বিপ্লবীরা একসঙ্গে থাকতে পারব না। আপনারা সিদ্ধান্ত নিন, আওয়ামী লীগ থাকবে নাকি বিপ্লবীরা থাকবে।

আরও পড়ুনঃ   মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

তিনি বলেন, খুনি হাসিনার পুলিশ লীগ, র‍্যাব লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে আমরা খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু পাঁচ মাসে এ বিপ্লব থেকে আমরা কী পেলাম। এখনো কোনো খুনির বিচার নিশ্চিত হয়নি। এখনো বিডিআর ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারকার্য নিশ্চিত হয়নি। আজ চাল ও তেলের দাম আকাশছোঁয়া। বারবার শুধু চাঁদাবাজির দোহাই দেওয়া হয়। এই বিপ্লব থেকে আমরা কী পেয়েছি?

তিনি আরও বলেন, ছয় মাসেও আমরা দেখছি শুধু চাঁদাবাজি ও দখলবাজির পরিবর্তন হয়েছে। পোস্টারের পরিবর্তন হয়েছে। আমরা দেড় যুগেরও বেশি সময় বঞ্চিত ছিলাম। লেখকরা স্বাধীনভাবে লিখতে পারেননি। মিডিয়া স্বাধীনভাবে খবর প্রচার করতে পারেনি। রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে পারেনি। বছরের পর বছর তাদের কারাগারে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘চট্টগ্রামের চেয়ে ঢাকা-সিলেটের উইকেট বেশি ভালো ছিল’

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ব্যক্তিস্বার্থের কাছে মাথানত করে জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি। আমরা দখল ও চাঁদাবাজিতে মেতে উঠেছি। আমাদের দুই হাজারেরও বেশি ভাই শহীদ। হাজার হাজার ভাই আহত। আমাদের প্রবীণ রাজনৈতিক দলের নেতারা আজ ক্ষমতা দখলের জন্য মত্ত। এসব অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতাদের আমরা আহ্বান জানাই আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তোলার আগে তরুণদের সঙ্গে আলোচনা করুন।

তিনি বলেন, ১৯৭১ সালের পর আপনাদের নেতৃত্বে আমাদের আস্থা ছিল। আমরা এখনও আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমরা একসঙ্গে ২৪ পরবর্তী বাংলাদেশ গড়ব। কিন্তু সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST