১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

প্রচারপত্রে শীতসংগীত

কামাল বারি
জলপাইরং বাতাস বহে রাজধানীতে— এই শীতে;
বাউকুড়ানি প্রচণ্ড পাক খায় রাস্তার মোড়ে মোড়ে…;
তবু, হেসো হ’য়ে ওঠে জটিল নাগরিকগণ;
পেশির প্রবাহে সড়কের বাজার প্রতিদিন— কেবল বোয়াল-গজারের দখলেই থাকে…;
রাতে, অগণন লোভাতুর ইঁদুর বড়ো কেজো হ’য়ে ওঠে…!
ওদের জোড়া জোড়া চোখ থেকে আগুন ছড়ায়…
ভুল আলো— রঙিন গাড়ির বহর— লাল চোখ কটমট ছুটে চলে—
উত্তর-দক্ষিণ পুব-পশ্চিম…
এবং রূপকথার প্যাঁচালো সড়কে যান্ত্রিক শব্দকুহক…!

আরও পড়ুনঃ   অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংস্কৃতি চর্চার ভূমিকা গৌরবোজ্জ্বল: এমপি বাদশা

ঘন কুয়াশায়, বহুতল ভবনে তরতর উঠে যায়— সাঁইসাঁই জাদুযান…!
বিদ্যার ব‌ইখাতা লেখনী ঘূর্ণিআসন— সবকিছু উঁচু থেকে চুঁইয়ে চুঁইয়ে গড়িয়ে পড়ে…!

শুধু কি পাথরের বুক থেকে জেগে ওঠে আলিশান ইমারত?…
তার সাথে জুড়ে থাকে নিরেট জীবন…!
সেখানে শীতের কাপড় সাজানো শেল্ফে…!
সড়কের শীতার্ত মানুষ কোনো এক স্বপ্ন দেখে খুঁজতে বেরোবে…
গণমাধ্যমে বিশদ ব্যাখ্যা তুলে ধরা হবে বাংলার শীতের;
প্রচারপত্রে শীতসংগীত— উৎসবে ওঠে খেজুরের রস— বর্ণগন্ধময়…!

আরও পড়ুনঃ   দেশজুড়ে বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

তবু, শীত বিষয়ে পরম অজ্ঞতাসমগ্র— আমাদের!
প্রতিবছর শীতপীড়িত মৃত্যুর খবর শুনি…।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST