১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আয়োজন চলছে : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। সব খুনের মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা। লগিবৈঠা দিয়ে হত্যা থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার।

তিনি বলেন, উনি (শেখ হাসিনা) পালিয়ে চলে গেছেন । যেখানকার মাল সেখানেই চলে গেছেন। ওখানে বসে ষড়যন্ত্র করছেন। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। মাঝে মাঝে দেশের লোকদের অডিও-ভিডিও বার্তায় বলে- তোমরা অস্থির হয়ো না, আমি যে কোনো সময় ঢুকে পড়বো। আরে, ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কী করে। ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করতেছিল, আপনার যে কী অবস্থা হতো এদেশের জনগণ, জাতি ও দুনিয়া দেখতে পেত।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা জামায়াতের উদ্যোগে জেলা মুক্ত মঞ্চে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নামে ২২৬টি মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন, এখন সেই ট্রাইব্যুনালে আপনার (শেখ হাসিনা) ফাঁসির আয়োজন চলছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অনেকে বলছেন সংস্কার দরকার নেই। না, সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে ২০১৪, ১৮ ও ২৪-এর মতো ভোট হবে। ছাত্রজনতার এই রক্ত বৃথা যাবে। নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ, সিভিল বিভাগ, বিচার বিভাগসহ ৭-৮টি জায়গায় সংস্কার করতে হবে। এরপর সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুরের সহকারী অঞ্চল পরিচালক মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য সামচুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST