১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই : ইশা সাহা

অনলাইন ডেস্ক : টালিউডের এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বলা যায়, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেচ ফেলেছেন ইতোমধ্যে।

সদ্যই মুক্তি পেয়েছে ইশা সাহা অভিনীত ছবি ‘অপরিচিত’। সেই ছবির প্রচারে বেশকিছু সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা নানান কথা বলেছেন ইশা।

নিজের সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি খুব অলস, অসামাজিক। কাজ না থাকলে আমি বাড়ি থেকে খুব একটা বের হই না। আমার ফ্রেন্ড সার্কেলে ৩-৪ জন আছে। তাই আমার সীমানাটাও খুব ছোট।’

আরও পড়ুনঃ   দর্শকের ভালোবাসায় সিক্ত মন্দিরা চক্রবর্তী

পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিজে তার কোনো বন্ধু আছে কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘বন্ধু যদি বলেন, তাহলে সত্যি বলতে নেই। যত পরিণত হই, তত বন্ধুত্বের সংজ্ঞাটা পাল্টে যায়। স্কুলে যেমন সবাই বন্ধু হয়ে যায়। এখন সেটা নেই। কাজের জায়গাতে অনেকের সঙ্গেই কথা বলি, কিছু ব্যক্তিগত কথাও হয়ত বলা যায়। তবে বন্ধুত্বে আরেকটু সময় লাগে। আমার একটু বিশ্বাস করতে সমস্যা হয়। আমার ভরসা করতে সময় লাগে। আমি হয়ত মানুষটাই এইরকম।’

আরও পড়ুনঃ   সত্যিই কি নাগার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী?

ইশা আরও বলেন, ‘আমি দেখেছি হুট করে কাউকে বিশ্বাস করতে নেই, পরবর্তীতে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। সেজন্য আমার সময় লাগে। সে সময়টা এখন খুব বেশি কেউ দিতে পারে না। সকলেই লাইফে খুব দ্রুত এগোচ্ছে। অনেকের সঙ্গেই কথা বলি, আর যদি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের কথা বলেন, তাহলে বলব কারোর সঙ্গেই তেমন বন্ধুত্ব নেই। তবে সম্পর্ক ভালো। আমার মিমিদিকে ভালো লাগে, দেখা হয় কথা হয়। পাওলি দি, রুক্মিণী, সকলের সঙ্গেই কথা হয়। তবে বন্ধুত্ব নেই কারো সঙ্গেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১০

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১১

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১২

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৩

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৫

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৭

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৮

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৯

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

২০

Design & Developed by: BD IT HOST