১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

কাট বলার পরও অভিনেত্রীকে ছাড়েননি বরুণ, তুমুল সমালোচনা!

অনলাইন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। কিন্তু বিভিন্ন সময়ে নানান বিতর্কিত অবস্থা সৃষ্টি করেছেন এই নায়ক। যেমন, নায়িকাদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ অবস্থায় যাওয়া, আবার কখনো তাদের অপ্রস্তুত অবস্থায়ও ফেলে দেওয়ারও অভিযোগ রয়েছে বরুণের বিরুদ্ধে।

যেমন এর আগে কিয়ারা আদভানিকে ছবিশিকারীদের সামনে চুমু খেয়ে আলোচনার সৃষ্টি করেছিলেন বরুণ। আবার কৃতি শ্যাননকে আচমকা জড়িয়ে ধরে অভিনেত্রীকে অস্বস্তিকর অবস্থায়ও ফেলে দিয়েছিলেন। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পুরোনো ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক।

আরও পড়ুনঃ   একাধিক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, খারাপ লাগে শ্রুতির

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, এক ছবির শ্যুটিংয়ে অভিনেত্রী নার্গিস ফাকরিকে নিয়ে চুম্বন দৃশ্যের অভিনয় করছিলেন বরুণ ধাওয়ান। দৃশ্যটি নেওয়ার এক পর্যায়ে পরিচালক ‘কাট’ বলার পরও অভিনেত্রীকে চুম্বন থামাননি বরুণ। পরিচালক আরও কয়েকবার ‘কাট’ বলার পর অভিনেত্রীকে ছেড়ে দেন বরুণ।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বরুণকে নিয়ে তুমুল সমালোচনা করেন নেটিজেনরা। তাদের একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কাট বলার পরও অভিনেত্রীকে চুমু থামাননি বরুণ। এটি করে অবশ্যই নায়ক সীমালঙ্ঘন করেছেন।’

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট করে তোপের মুখে নিপুণ

২০১৪ সালে ‘ম্যা তেরা হিরো’ এবং ২০১৬ সালে ‘ঢিসুম’-এ বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নার্গিস ফাকরি। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া সেই ভিডিওটি সেই দুই ছবির যেকোনো একটির শ্যুটিং হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১০

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১২

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৩

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৫

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৬

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৮

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৯

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST