১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ’বনপাড়া কলেজ সড়ক’ অবমুক্তকরণের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বনপাড়া কলেজ’ এর মূল ফটক থেকে নাটোর—পাবনা মহাসড়কের সংযোগ পর্যন্ত ৫০ মিটার সড়ক অবমুক্তকরণের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বনপাড়া কলেজের প্রাক্তন ছাত্র ও পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, সাবেক ছাত্রদল নেতা মাসুম মোল্লা, বর্তমান শিক্ষার্থী প্রতিনিধি নাজিম হোসেন ও মোহাম্মদ রাব্বী সহ অন্যান্য শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ আট জেলায় নতুন ডিসি নিয়োগ

কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষে প্রাক্তন ছাত্র আসাদুজ্জামান আসাদ-এর স্বাক্ষরিত ও কলেজের অধ্যক্ষ মোছা. কোহিনূর খাতুন কর্তৃক সুপারিশকৃত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার প্রাণকেন্দ্রে বনপাড়া কলেজটি ১৯৮৬ সালে স্থাপিত হয়। তখন কলেজের মূল গেট থেকে নাটোর-পাবনা মহাসড়কের শহরের প্রধান সড়ক পর্যন্ত একটি নিজস্ব রাস্তা ছিলো। বিগত ফ্যাসিবাদ সরকারের দোসররা ঈর্ষান্বিত হয়ে নিজেদের স্বার্থ সংরক্ষণের অপকৌশল হিসেবে রাস্তাটি বন্ধ করে অপরিকল্পিতভাবে একটি ভবন নির্মাণ করে। ফলে শিক্ষক-ছাত্র-ছাত্রী-অভিভাবকদের কলেজে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে কলেজটি ধীরে ধীরে তার ঐতিহ্য হারাতে বসেছে। এই সড়ক অবমুক্ত করে কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST