১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না’-শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার : শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেছেন, কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। এ বিষয়ে আলাদা করে সিদ্ধান্তের দরকার নেই।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে চিত্রাংকন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পোষ্য কোটা বাতিলে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলাদা করে কোনো সিদ্ধান্ত নেই। এটা অসাধারণ একটা কার্যক্রম। শিক্ষার্থীরা যা করছে আমরা ওটাই চাই। কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। এখানে আলাদা সিদ্ধান্তের দরকার নেই। বিশ্ববিদ্যালয়ও তাই করবে। আমাদের প্রত্যাশা, রাষ্ট্রীয়ভাবে যে কোটা সিস্টেম চালু আছে, বিশ্ববিদ্যালয় ওটাই অনুসরণ করবে। প্রতিবন্ধী বা বিশেষ গোষ্ঠীর জন্য যতটা কোটা আছে সেটুকুই কার্যকর করবে। আশা করছি সব প্রতিষ্ঠান এটা অনুসরণ করবে।

আরও পড়ুনঃ   আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটা সংসারের মতো। তারা নিজেদের বিষয় নিজেরাই হ্যান্ডেল করবে। সংসারের অভিভাবক হচ্ছে ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর সবাইকে নিয়ে যেটা যথাযথ সেটাই করবেন। সেখানে কম্প্রোমাইজের ব্যাপার থাকবে, সহবস্থানের ব্যাপার থাকবে। সবাইকে সংযত হতে হবে। সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই অনুমোদন

এর আগে রুয়েটের শহীদ মিনার চত্বরে ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে বিভিন্ন চিত্রাংকন করা হয়। এছাড়া জুলাই-আগস্টে সময়ের বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন করা হয়। এতে রুয়েটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় রুয়েটের অধ্যাপক ড. এসএম আবদুর রাজ্জাকসহ রুয়েটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST