১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। এতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। এ অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে চোরাচালান বিরোধী অভিযানে ২২ গরু আটকের বিষয়ে বিজিবির বিবৃতি

তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সবাই দীর্ঘদিন জেল খেটেছেন। এখনও অনেকে কারাগারে রয়েছেন। বিজিবিতে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ   ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক, চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST