৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আইসিসির সঙ্গে ‍চুক্তি, ২ বছর বাংলাদেশের ম্যাচ দেখাবে যারা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচগুলো সম্প্রচারে টিএসএমের (টোটাল স্পোর্টস মার্কেটিং) সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের মাধ্যমে ম্যাচগুলো দেখাবে নাগরিক টিভি ও বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম। আজ (শুক্রবার) এক বিবৃতিতে আইসিসি এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানান, ‘বাংলাদেশ অঞ্চলের জন্য আইসিসির ক্রিকেট রাইটস টিএসএমের কাছে দিতে পেরে আমরা বেশ আনন্দিত। সেখানে বিশাল এবং অনেক প্যাশনেট একটি সমর্থকগোষ্ঠী রয়েছে। এই বছরের শেষদিকে বাংলাদেশে আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে। এর ফলে সেখানে নারীদের খেলার মান বৃদ্ধি এবং সমর্থকদের সঙ্গে আমাদের ব্রডকাস্ট পার্টনারের আরও বেশি যোগসূত্র স্থাপন করা সম্ভব হবে।’

আরও পড়ুনঃ   ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

টিএসএম–এর সিইও মোহাম্মদ মইনুল চৌধুরী বিবৃতিতে বলেন, ‘আমরা আইসিসির ইভেন্টের ব্রডকাস্ট এবং ডিজিটাল রাইটস পেয়ে দারুণ উচ্ছ্বসিত। অন্য অনেক আন্তর্জাতিক ইভেন্টের সত্ত্ব পাওয়া সত্ত্বেও আইসিসির ইভেন্টের সম্প্রচার সত্ত্ব পাওয়াটাই সবচেয়ে বেশি মূল্যবান। বাংলাদেশে বেশ প্যাশনেট সমর্থকগোষ্ঠী রয়েছে। আমরা আমাদের ব্রডকাস্ট পার্টনার নাগরিক টিভি এবং ডিজিটাল পার্টনার বাংলালিংকের মাধ্যমে তাদের অতুলনীয় কাভারেজ এবং দারুণ অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও পড়ুনঃ   বেগম রোকেয়া পদকের জন্য আবেদনের শেষ তারিখ ২০ জুন

উল্লেখ্য, চলতি বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশেই। সেই ইভেন্ট আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে। এই টুর্নামেন্টের পাশাপাশি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছর হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও দেখাবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি।

বর্তমানে অঞ্চলভেদে আলাদা করে স্বত্ব বিক্রি করে থাকে আইসিসি। আগের মতো আর বিশ্বজুড়ে ক্রিকেট সম্প্রচারের বাস্তবতা মতো নেই। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আইসিসি টুর্নামেন্টগুলো দেখানোর স্বত্ব পেয়েছে টিএসএম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST