৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে বিজয়-রাশমিকা

অনলাইন ডেস্ক : বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের কথা এখন সবারই জানা। এ ব্যাপারে তারা কোনো কথা বলতেই চান না। তবে সবাই জানা যে রূপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। কয়েক মাস আগে শোনা যায়, এই সম্পর্ককে স্বীকৃতি দিতে চাইছেন বিজয়-রাশমিকা। শোনা যায় যে লিভ-ইন করছেন তারা। এবার শোনা যাচ্ছে যে, একসঙ্গে ছুটি কাটাতে বিদেশে গেছেন এই যুগল।

রাশমিকা মান্দানা বেশ কিছু ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, কখনো দুবাইয়ের মরুভূমির বুক চিরে ছুটে যাচ্ছে তার গাড়ি। আবার কখনো বিলাসবহুল হোটেলে কাটানো মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অন্যদিকে বিজয় দেবরকোন্ডা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একই লোকেশনে সেই ভিডিও তোলা হয়েছে।

আরও পড়ুনঃ   জুয়া কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন মাহি

যদিও কোনো ছবি বা ভিডিওতে একসঙ্গে দেখা যায়নি বিজয়-রাশমিকাকে। তবে নেটিজেনদের দাবি, রাশমিকা ও বিজয় একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় বিজয়-রাশমিকার দুবাই ট্রিপ নিয়ে আলোচনা হলেও বিষয়টি নিয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এঁটেছেন তারা।
প্রসঙ্গত, ২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এই জুটিকে। এই দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’র মতো প্রেমের সিনেমার শ্যুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার সম্পর্ক ভালো। সেই সময় থেকেই এই জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত।

আরও পড়ুনঃ   কিয়ারা চান— নিজের কন্যা সন্তান হোক কারিনার মতো!

যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। শোনা যায় যে লিভ-ইন করছেন তারা। খুব শিগগিরই নাকি সারবেন বাগদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST