৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ শুরু

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে রাজশাহী কলেজ মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

প্রধান অতিথি বলেন, সবার ঘরে ঘরে টিভি ছিলো না বলে আমরা পূর্বে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে ১ দিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীর ভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই আজকের এ আয়োজন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৩ জন নিহত

লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা।


আঞ্চলিক সংস্কৃতির বিশেষ গুরুত্ব তুলে তিনি আরও বলেন, অতীতে আঞ্চলিক ভাষায় তেমন কোনো নাটক নির্মাণ করা হতো না কিন্তু বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণহচ্ছে। রাজশাহী অঞ্চলের ভাষা অনেকটা পশ্চিমবঙ্গের মত। প্রত্যেক ভাষার একটি সৌন্দর্য রয়েছে এবং সেই ভাষার সাথেই ওই এলাকার মানুষের জীবনাচার জড়িয়ে রয়েছে।নিজ অঞ্চলের ভাষায় যখন নাটক তৈরি হয় তখন ওই অঞ্চলের মানুষের মধ্যে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয় যা দেখে তারা আনন্দিত হয়। বিভিন্ন অঞ্চলের ভাষার পার্থক্যের পাশাপশি জীবনযাত্রার মানেরও পার্থক্য রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান, সহকারী কমিশনার আশিক জামান। অন্যান্যের মধ্যে শিল্পী কলা-কুশলী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহে ৯ জানুয়ারি গম্ভীরা ও আলকাপ, ১০ জানুয়ারি মনসাপালা ও মাদারপীরের পালা এবং ১১ জানুয়ারি বিয়েরগীত ও লছিমন পরিবেশিত হবে। প্রতিদিন বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১০

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১১

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১২

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

১৩

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

১৪

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১৫

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১৬

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১৭

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৮

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৯

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST