৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গাভি-ইয়ামালের গোলে সুপারকাপের ফাইনালে বার্সেলোনা

অনলাইন ডেস্ক : বার্সেলোনার ইতিহাসের সঙ্গে তারুণ্যের সংযোগটা বেশ অনেক আগে থেকেই। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনাও ২০২৪ সালে আলোচনায় এসেছিল সেই তরুণ ফুটবলারদের সুবাদেই। দুঃসময়ের বেড়াজাল থেকে বার্সার স্বস্তিটাও মিলল তাদেরই সুবাদে। পাবলো গাভি এবং লামিনে ইয়ামালের গোলে নতুন বছরে প্রথম ম্যাচে জয় পেল বার্সা। আর পৌঁছে গেল স্প্যানিশ সুপারকাপের ফাইনালে।

প্রতিপক্ষ ছিল আতলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে কোপা দেল রে চ্যাম্পিয়নদের পাত্তাই দেয়নি বার্সা। ম্যাচের স্কোরলাইন ২-০ হলেও ব্যবধান হতে পারতো আরও বড়। দুই অর্ধে একটি করে গোল করেছে তারা। দ্বিতীয় সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার মধ্যে জয়ী দলের বিপক্ষে রোববার শিরোপা লড়াইয়ে নামবে ব্লুগ্রানারা ।

আরও পড়ুনঃ   ‘সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার চিন্তা করা হচ্ছে’

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতে বিলবাওকে পঞ্চম মিনিটেই ভড়কে দেয় বার্সা। ১০ মিনিটের মধ্যেই দুবার সুযোগ পান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৫ মিনিটে বল পেয়ে সেটা মেরেছেন পোস্টের বাইরে দিয়ে। তিন মিনিট পর এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্রি-কিক ফিরিয়ে দেন গোলরক্ষক উনাই সিমোন। তবে টানা ভালো খেলার সুফলও পেয়েছে তারা।

ম্যাচের ১৭তম মিনিটে গোল পেয়ে যায় তারা। পেদ্রির পাস বক্সে রিসিভ করেন আলেহান্দ্রো বালদে। তার কাট-ব্যাক থেকে ফার্স্ট টাইম শটে বল জালে জড়ান গাভি। খানিক পরেই ২৪তম মিনিটে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি সিমোন। রাফিনিয়ার এবং ইয়ামালের শট পরপর ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।

আরও পড়ুনঃ   মিরপুরে তামিম-শান্তর লম্বা আলোচনা

প্রথমার্ধে গোর্কো এবং ইনাকি উইলিয়ামসের দুই প্রচেষ্টাও ছিল ব্যর্থ। বিরতির পর ৫২ মিনিটে সেই গাভির পাস থেকেই গোল করে ব্যবধান ২-০ করেন লামিনে ইয়ামাল।

ম্যাচে বার্সার আধিপত্য যখন নিশ্চিত এরপরেই ইয়ামাল, গাভি ও লেভানডফস্কিকে তুলে নেন বার্সেলোনা কোচ। বদলি নামানো হয়, ফের্মিন লোপেস, ফেররান তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে। তাতে বার্সেলোনার খেলার গতি কমেছে আর আতলেটিকও পেয়ে যায় দুই গোল।

৮২তম মিনিটে দি মার্কোস বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। চার মিনিট পর ইনাকি উইলিয়ামস গোল করলেও তা বাতিল হয় সেই অফসাইডের বিধিতেই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১০

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১১

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১২

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৩

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৪

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৭

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৯

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST