৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বয়স কম হলে দীপিকা হতো চতুর্থ স্ত্রী, সঞ্জয়ের মন্তব্যে বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক : সঞ্জয় দত্ত মানেই যেন ‘লার্জার দ্যান লাইফ’ এক চরিত্র , সে অন-স্ক্রিন হোক কিংবা অফ-স্ক্রিন। ক্যারিয়ারের শিখরে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র অথবা জেল থেকে কামব্যাক করে ফের বলি-নায়কদের প্রথম সারিতে অবস্থান, সঞ্জয় সবসময়ই ছিলেন আলোচিত।

মাদকযোগ, নারীসঙ্গ…সবমিলিয়ে সঞ্জয় দত্ত আর পাঁচজন তথাকথিত বড় মাপের বলি-তারকাদের থেকে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। বিশেষ করে, সঞ্জয়ের নারীসঙ্গ এবং বান্ধবীদের নানান রঙিন কিসসা ছিল সর্বজনবিদিত।

তবে এবার যেন আরও একবার বিতর্কের আগুনে ঘি ঢাললেন অভিনেতা। এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোনকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করেছেন ‘সঞ্জু বাবা’!

আরও পড়ুনঃ   অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

সঞ্জয় জানান, তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন চতুর্থ স্ত্রী। অভিনেত্রীর সৌন্দর্যে নাকি মুগ্ধ তিনি।

পুরনো এক সাক্ষাৎকারে খলনায়ক ছবির প্রসঙ্গ উঠলে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল, সে ছবির জনপ্রিয় ‘চোলি কে পিছে’ গানে মাধুরীর জায়গায় তিনি কাকে দেখতে চান?

একমুহূর্ত সময় না খরচ করে সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা। তারপরেই রণবীর সিংয়ের বর্তমান ঘরনিকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। জানান, তার বয়স যদি আর একটু কম হতো তাহলে দীপিকাকেই বিয়ে করতেন!

নেটপাড়া অবশ্য মোটেই ভালভাবে নেয়নি সঞ্জয়ের এই বক্তব্য। ‘কেজিএফ ২’ অভিনেতার বিরূদ্ধে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরাও।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

কেউ লিখেছেন, ‘প্রকাশ্যেই যদি এসব কথা বলতে পারেন, তাহলে আড়ালে কেমন ধরনের কথাবার্তা বলেন?’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এই কথা শুনে আমার-ই কেমন কেমন লাগছে। সেক্ষেত্রে দীপিকার কথা ভেবে সত্যিই খারাপ লাগছে।’

প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। এরপরে ১৯৯৮ সালে বিমানসেবিকা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০০৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সেই বছরই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। বর্তমানে এই মডেলের সঙ্গেই সংসার করছেন অভিনেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১০

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১২

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৪

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৬

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৭

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৮

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৯

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST