৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে : ড. মিজানুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের স্বাধীন হওয়ার ৫৩ বছর হয়ে গেছে। এ ৫৩ বছরে দলের ও নেতার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। তিনি বলেন, একমাত্র জামায়াতে ইসলামীই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মাদী বেগম (এ.বি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা জামায়াত এ কর্মী সম্মেলনের আয়োজন করে।

ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশে উন্নতি যা হয়েছে তার চেয়ে হাজারগুণ বেশি হয়েছে দুর্নীতি। তাই দলের পরিবর্তন আর নেতার পরিবর্তন করে লাভ হবে না। এজন্য যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে না ততদিন দেশের পরিবর্তন হবে না। তাই আমরা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) আল্লাহর নীতিতে অর্থাৎ কোরআনের আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। নীতিতে বাংলাদেশের পরিবর্তন করতে চাই।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দারা

তিনি আরও বলেন, দুর্নীতি পরায়ণ নেতার দ্বারা দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আমাদের দুইজন সম্মানিত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে এই দেশ থেকে শুরু করে গোটা বিশ্ব একটাও দুর্নীতি খুঁজে পায়নি। তাই সামনের দিনে আমরা দেশবাসীকে আরও এরকম নেতার উদাহরণ দিতে চাই এবং একমাত্র জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে। যারা শুধু আল্লাহর ও আখেরাতের ভয়ে দুনিয়ার সব কিছুকে লাথি মেরে আল্লাহর হুকুম পালন করার জন্য কাজ করবে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এ সংসদ সদস্য প্রার্থী বলেন, জামায়াত ইসলামী হচ্ছে সেই দল যাদের নেতারা দেশের কল্যাণের ও মুক্তির জন্য কাজ করবে। তাই পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদেরকে একটিবার সুযোগ দিন আমরা আপনাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায়: রুহুল কবির রিজভী

কর্মী সম্মেলনে গোমস্তাপুর উপজেলা আমির মু. ইমামুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মো. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, চৌডোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শাহ-আলম, রহনপুর পৌর জামায়াতের সাবেক আমির ডা. শহিদুল্লাহ ও বর্তমান আমির মনিরুজ্জামান ডাবলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানার সেক্রেটারি শহিদুল ইসলামসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST