৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মাঝারি দাবদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল

স্টাফ রিপোর্টার : গরমের শুরুতেই প্রচণ্ড রোদে তেতে উঠেছে রাজশাহী অঞ্চল। প্রতিদিনই যেন বাড়ছে দিনের তাপমাত্রা। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। কয়েক দিন ধরেই দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে।

অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ করা গেলেও এবার এপ্রিলের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজশাহী। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনে হল্কার মতো। এতে হাঁপিয়ে উঠেছেন শ্রমজীবী মানুষ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলের।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তিন দিন ধরে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ চলছে, যা কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আরও অন্তত তিন-চার দিন তাপমাত্রা বাড়তে পারে। এই সময়ের মধ্যে এই অঞ্চলে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   দুই দফা দাবিতে টানা অবস্থানে তথ্য আপারা

আবহাওয়া অফিস জানিয়েছে, সাধারণত দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এ ছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে এ বছর মৌসুমের শুরুতেই মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে রাজশাহী অঞ্চলে।

এদিকে প্রচণ্ড রোদ ও গরমে রোজাদারদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। তাপপ্রবাহের কারণে দুপুরের পর প্রধান প্রধান সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা গেছে। অনেককে আবার চোখমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। তবে রিকশাচালকদের প্রচণ্ড রোদ উপেক্ষা করেই রিকশা চালাতে দেখা গেছে। এ ছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষও।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালিত

জানতে চাইলে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বুধবার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ৩১ মার্চ সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কয়েক দিন ধরেই দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাজশাহীতে। রাজশাহীতে সর্বশেষ গত শনিবার দিনগত রাতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তখন তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে এসেছিল। এর পর থেকে হঠাৎ করেই তাপমাত্রা বাড়তে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST