৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

এস এ সিরাজুল ইসলাম মান্দা : নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৮৫)। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতমের ছেলে শুভ দে (২৮) ও নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে লাল কর্মকার (২৪)।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ২

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডে দিকে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় কালবেলার সাংবাদিকের বিচার দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অন্যদিকে একটি মোটরসাইকেলে আহত শুভ দে ও লাল কর্মকার রাজশাহী থেকে নিজ এলাকা নজিপুরে ফিরছিলেন। পথে উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে শুভ দে’র একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১০

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১১

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

১৪

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৮

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

২০

Design & Developed by: BD IT HOST