৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মেয়ে আরাধ্যাকে ধাক্কা, সত্যি জানার পর তোপের মুখে ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : মেয়েকে সবসময়ই আগলে রাখেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিদেশেও তার সফরসঙ্গী আরাধ্যা। সেই আরাধ্যাকেই ধাক্কা! এমনটা ভেবে বসে রাগ ধরে রাখতে পারেননি ঐশ্বরিয়া। পরে যখন সত্যিটা জানতে পারেন, নিজে যেমন অনুতপ্ত হন, সঙ্গে নেটিজেনদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসুন্দরী।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দর থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ঐশ্বরিয়া। পাপারাৎজিরাও হাজির ছিল সেখানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া হাঁটছিলেন আগে আগে, পেছনে ছিল আরাধ্যা। আচমকাই সবাইকে চমকে দিয়ে এক লাফ দেয় সে, মায়ের আগে চলে আসে। সেসময় খানিক হতচকিত হয়ে কী ঘটছে না বুঝতে পেরে আরাধ্যাকে ঐশ্বরিয়া জিজ্ঞাসা করতে থাকেন, ‘কেউ কি তোমায় ধাক্কা দিল?’- বলেই মেয়েকে কাছে টেনে নেন, রেগে যেতে দেখা যায় তাকে। এরপর আরাধ্যা সত্যিটা জানাতে খানিক আশ্বস্ত হন ঐশ্বরিয়া।

আরও পড়ুনঃ   বরবাদ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনলেন শাকিব খান

এরপরেই নেটিজেনরা একহাত নিয়েছেন নায়িকাকে। তাদের মতে, ‘প্রথমকেই কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়ার কী মানে? আরাধ্যা এখন বড় হয়েছে। অকারণে লাফ দেওয়ার কী দরকার?’ অনেকেই আবার মনে করছেন, মেয়েকে একা না ছাড়ার কারণে ‘মানসিক বিকাশ’ হচ্ছে না আরাধ্যার, মায়ের ওপর বড় বেশি নির্ভরশীল সে।

তবে সমালোচনার মধ্যেও ভক্তদের পাশে পেয়েছে ঐশ্বরিয়া। পাল্টা তাদের যুক্তি, ‘মা হয়ে মেয়েকে আগলে রাখবেন সেটাই তো স্বাভাবিক। আরাধ্যার বয়স মাত্র ১৩। এত বড় নয় সে। আনন্দে হয়তো লাফ দিয়েছে। তাই নিয়েও এত আলোচনা?’

আরও পড়ুনঃ   ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত অন্তত ১৫

উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরেই রটনা অভিষেক বচ্চন ও ঐশ্ব্রিয়া রাই বচ্চনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছে আলাদা থাকছেন তিনি। যদিও ২০২৪-এর শেষেই সবাইকে চমকে দিয়ে আরাধ্যা ঐশ্বরিয়া ও অভিষেক ছুটি কাটাতে উড়ে যান বিদেশ। সেখান থেকে একসঙ্গে ফেরার পথেই ঘটেছে এই ঘটনা। যে ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST