৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নেপালের সাংবাদিকদের সাথে আরটিজেএ’র সভা ও নেপাল সফরের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : নেপালের একদল সাংবাদিকের সাথে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশান আরটিজেএর নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় রাজশাহী নগরীর কুমারপাড়ায় এক অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকতার উন্নয়ন, দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থা, পর্যটন উন্নয়ন বিষয়সহ সাংবাদিকদের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। এতে দুই দেশের সাংবাদিকরা তাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে গণমাধ্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের সাংবাদিকরায় তাদের অভিজ্ঞতার বিনিময়, পেশাগত উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহনের প্রস্তাব রাখেন।
পরে নেপালের সাংবাদিকরা নেপালের নাগরিকদের পক্ষ থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশান আরটিজেএর নির্বাহী সদস্যদের সাথে তাদের সুভেনির বিনিময় করেন। এ অনুষ্ঠানে নেপাল থেকে অংশ নেন নেপালের ফেডারেশান নেপালিজ জার্নালিস্ট এফএনজে’র সাধারণ সম্পাদক অশিশ ঠাকুরী, নেপাল বাংলাদেশ ইয়োথ কনক্লেভ এর চেয়ারম্যান আভিনব চৌধুরী ও অনলাইন কেন্দ্র ডট কম এর সম্প্রাদকীয় প্রধান রাজ গোঙ্গানা। বাংলাদেশের পক্ষে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশান আরটিজেএর সহ সভাপতি আমীর ফয়সাল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, নির্বাহী সদস্য সোহান, শাহীন আলম উপস্থিত ছিলেন।
এসময় দুই সিনিয়র সাংবাদিক শ ম সাজু ও কাজী শাহেদ রাজশাহী ও নেপালের মধ্যে মিডিয়া অভিজ্ঞতা বিনিময় সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিশেষ সেশনে বক্তব্য রাখেন। এতে আরটিজেএ এবং নেপালের মিডিয়া কমিউনিটির মধ্যে স্পেশাল এক্সচেঞ্জ ট্যুর আয়োজনের ব্যাপারে বিশেষ সমঝোতা চুক্তি হয়। পরে আরটিজেএ এর সভায় নেপালের মিডিয়া দলের আমন্ত্রণে দ্রুততম সময়ের মধ্যে আরটিজেএ এর একটি টিম নেপাল সফর করতে যাবার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST