৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি

অনলাইন ডেস্ক : বর্তমানে সিনেমা-সিরিজসহ নানান বহুমুখী কাজ নিয়ে ব্যস্ত ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। তবে কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে নায়িকার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন পরীমণি।

এখন ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই কাটে পরীর সংসার। তাই তো নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন নায়িকা। কোলে দুইপাশে দুই সন্তানকে নিয়ে পরীমণির নজরকাড়া এই আয়োজন দেখে মুগ্ধ তার ভক্তরা! তবে পরী জানালেন, একটি নিখুঁত পরিবার নাকি শুধু মা সন্তানেই যথেষ্ট!

রোববার সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পরীমণি। তাতে দেখা যায়, পূণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরী। সঙ্গে তাদের পোষ্যও ছিল। সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্য’র সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

আরও পড়ুনঃ   রেস্তোরাঁ চালিয়ে কোটি টাকা আয়, তবুও জরিমানা দিতে পারছেন না শিল্পা!

নতুন বছরের ছোট্ট এই ঘরোয়া আয়োজনের সজ্জায় সৌন্দর্যের কমতি ছিল না। বিভিন্ন সাদা, কালো, গোল্ডেন বেলুনে সেজে ওঠে ‘২০২৫’ এর ব্যাকগ্রাউন্ড। সামনে রাখা একটি সেলিব্রেশন কেক!

সেই কেকটি পরীমণির হাতে হাতে কাটলেন ছেলে পূণ্য। অবশ্য ছোট্ট প্রিয়মও এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ছিল সেই কাঁটার দিকে। সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাইয়ে দিতে দেখা যায় পূণ্যকে। আর সে মুহূর্তটি খুব আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় পরীমণিকে।

আরও পড়ুনঃ   টাকা থাকা অস্বাভাবিক নয়— ‘সুগার ড্যাডি’র প্রশ্নে কুসুমের জবাব

ফেসবুকে শেয়ার কড়া সেই ছবির পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘কখনো কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয়।’

নেটিজেনরা পরীমণির এমন মুহূর্ত দেখে মুগ্ধ হন। ভালোবাসা ও প্রশংসার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানান তারা।

উল্লেখ্য, নায়িকা পরীমণি অনেক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে অভিনয়ে ব্যস্ততা কমে গেলেও মডেলিংয়েও ব্যস্ত থাকেন নায়িকা; এখনও সুযোগ পেলে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST