৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় সকালের মিষ্টি রোদে প্রাণচাঞ্চল্য ফিরেছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শীতের সকালে আজ প্রকৃতিতে রোদের মিষ্টি উষ্ণতা এনে দিয়েছে স্বস্তি। ভোরে কুয়াশার চাদরে মোড়া ছিল চারপাশ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রকৃতির ওপর নেমে আসায় চারদিকে প্রাণের সঞ্চার হয়েছে।

আজ সকালে জেলার বদলগাছি আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাস মানুষের কাজে বের হওয়ার গতি শ্লথ করলেও রোদের উপস্থিতি সেই ভারসাম্য কিছুটা ঠিক করেছে। শহর থেকে গ্রাম, সর্বত্রই দেখা গেছে মানুষ কাজে ফিরেছে।

শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে কথা হয় দিনমজুর আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, ঠান্ডায় গত কয়েক দিন খুব কষ্ট হয়েছে। আজ সকাল সকাল রোদ ওঠায় মনে হলো কাজে নামলে কিছু আয় হবে। শীতের রোদ গায়ে পড়লে কাজের কষ্ট কিছুটা কমে যায়।

আরও পড়ুনঃ   জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

চা-দোকানি মানিক হোসেন জানান, শীতের সকালে চায়ের দোকানে ভিড় বেড়ে যায়। আজ রোদ ওঠায় বেচাকেনাও ভালো হচ্ছে। সকালে মানুষ কাজেও বের হচ্ছে।

এদিকে গ্রামাঞ্চলে এই শীতের রোদের প্রভাব আরও স্পষ্ট। সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক দীপক মণ্ডল বলেন, ‘গেল কদিন সকালে ঠান্ডায় জমিতে নামা কঠিন ছিল। কিন্তু রোদ ওঠার পর কাজ শুরু করেছি। রোদ পেলে ফলনও ভালো হবে।’

একই এলাকার সরিষা চাষি শহিদুল ইসলাম বলেন, ‘আমার সরিষার দানা আসতে শুরু করেছে। কুয়াশা আর ঠান্ডার কারণে কিছুটা চিন্তায় ছিলাম। তবে আজকের রোদ গাছের জন্য অনেক ভালো হবে।’

আরও পড়ুনঃ   বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শীতকালে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বেশি থাকে। রোদে কিছুক্ষণ বসা উপকারী হলেও শীতের রাতে সতর্ক থাকতে হবে বলে জানান, নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক আশীষ কুমার সরকার।
সকালের মিষ্টি রোদের উষ্ণতা এনে দিয়েছে স্বস্তি। ছবি: আজকের পত্রিকা
সকালের মিষ্টি রোদের উষ্ণতা এনে দিয়েছে স্বস্তি। ছবি: আজকের পত্রিকা

বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই সময়ে এটি স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি। দিনের বেলায় রোদ থাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ধারণা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST