৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যমুনা রেলসেতুতে পরীক্ষামূলকভাবে পূর্ণ গতিতে ট্রেন চলবে দুই দিন

সিরাজগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন। আগামীকাল রোববার (৫ জানুয়ারি) ও পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতু পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্ব পাড়ে চলাচল করবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যমুনা নদীর ওপরে নির্মিত রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

তিনি বলেন, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। আগামীকাল পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। আমরা মূলত আগামীকাল ও পরশুদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখব সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কি না বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কি না। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যার মনে হয় সেটি ঠিক করা হবে।

আরও পড়ুনঃ   মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপি খান মজলিসের স্ত্রী সেলিনা

আল ফাত্তাহ বলেন, এ সময় রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে। অর্থাৎ দুটি লাইনে দুটি আলাদা ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আগামীকাল আমরা উপস্থিত থেকে পরীক্ষা করব এবং পরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।

রেলওয়ে সেতু উদ্বোধনের ব্যাপারে তিনি বলেন, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে এরপর আমরা সকল কাগজপত্র জমা করব। সেই অনুযায়ী কর্তৃপক্ষ উদ্বোধনের সময় নির্ধারণ করবেন। সেটা আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ   বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিজিবি কর্তৃক গার্ড অব অনার প্রদান

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এই প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিল জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়। এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কি.মি. গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST