৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমিককেও সংসারে রাখতে স্বামীর কাছে আবদার স্ত্রীর, অবশেষে

অনলাইন ডেস্ক : দীর্ঘ সাত বছর ধরে পরকীয়া করছেন স্ত্রী। বিবাহ-বহির্ভূত সেই সম্পর্কের কথা সম্প্রতি জেনে ফেলেছেন স্বামী। এ নিয়ে ঝগড়া-ঝাঁটির পর স্বামীর কাছে স্ত্রীর অনুরোধ, প্রেমিককেও তাদের সংসারেই রেখে দেওয়া হোক।

স্বামী রাজি না হওয়ায় রাগ করে একপর্যায়ে বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওপরে উঠে গেলেন তিন সন্তানের ওই জননী। সেখানে তাকে নিয়েই ঘটে গেল হুলস্থুল কাণ্ড। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত ৩৪ বছর বয়সী ওই নারীর তিন সন্তান রয়েছে। তার স্বামী দিনমজুরের কাজ করেন। স্বামী থাকা সত্ত্বেও বিবাহ-বহির্ভূত একটি সম্পর্কও রয়েছে ওই নারীর। দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন।

আরও পড়ুনঃ   অতিসত্বর তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

সম্প্রতি তার স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন। এরপরই স্বামীর কাছে স্ত্রী অনুরোধ করেন, তার প্রেমিককেও তাদের সংসারেই রেখে দেওয়া হোক। স্বামী এবং প্রেমিক, উভয়ের আয়-উপার্জনে দূর হবে সংসারের অভাব-অনটন। সেই সঙ্গে দু’জনের সঙ্গেই ঘর করতে পারবেন তিনি।

তবে স্বামী রাজি না হওয়ায় রাগ করে বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওপরে উঠে যান ওই নারী। উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটা এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমাধ্যম বলছে, ৩৪ বছরের ওই নারী গত সাত বছর ধরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন। এ বিষয়ে তার স্বামী কিছুই জানতেন না। সম্প্রতি স্বামী রাম গোবিন্দ ওই সম্পর্কের কথা জেনে ফেলেন। এরপর তাদের মধ্যে ঝগড়া হয়।

অভিযোগ, ওই নারী তার প্রেমিককেও তাদের সংসারে গ্রহণ করার দাবি জানান। তাতে সংসারের আর্থিক হাল আরও মজবুত হবে বলে যুক্তি দেন তিনি। তবে স্ত্রীর এই পরিকল্পনা মেনে নিতে পারেননি তার স্বামী। এ নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া চরমে পৌঁছায়।

আরও পড়ুনঃ   ভারতের আসাম ও নিউ জলপাইগুড়িতে ৩ বাংলাদেশি আটক

একপর্যায়ে স্বামীর ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। অভিযোগ, বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি বেয়ে উঠতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। পরে খবর দেওয়া হয় এলাকার বিদ্যুতের অফিসে।

সেখান থেকে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্মকর্তারা ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করেন। তবে দীর্ঘক্ষণ খুঁটির ওপরে উঠে বসে ছিলেন ওই নারী।

খবর দেওয়া হয় পুলিশেও। যদিও শেষপর্যন্ত পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নিচে নেমে আসেন ওই নারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST