৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাম, প্রগতিশীল ও উদারনৈতিক দলগুলোকে ‘যুক্তফ্রন্ট’ গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাম, প্রগতিশীল ও উদারনৈতিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ‘যুক্তফ্রন্ট’ গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘কেবল মেহনতি মানুষের রক্ত যাবে, অন্যরা ক্ষমতা ভোগ করবে, তা হবে না। এবার জুলাই-আগস্ট অভ্যুত্থানের ফল জনগণ নিজের ঘরে তুলে নেবে।’

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশে’ তিনি এসব কথা বলেন। ‘জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন; গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা; নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা, শোষণ-নিপীড়ন-বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ব্যবস্থা’র লক্ষ্যে এ সমাবেশ করে সিপিবি।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ক্ষমতায় যেতে হলে খালি ঘরে বসে লড়াই করে গেলে চলবে না। নিজেদের সরকার গঠন করতে হবে। এবার বামপন্থিরা সরকার কায়েমের সংগ্রামে অবতীর্ণ হবে। সব প্রগতিশীল, বাম, উদারনৈতিক ও সৎ-নিষ্ঠাবান লোক ও দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আরও পড়ুনঃ   নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে

তিনি বলেন, ‘নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাঁড়িপাল্লা’ এই চারটিকে বাদ দিয়ে নয়া যুক্তফ্রন্ট গড়ে তোলেন। যুক্তফ্রন্টের সরকার গড়ে তুলেন। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শাসনকে বিদায় নিতে হয়েছে। এ জন্য আমি বীর ছাত্রদের অভিনন্দন জানাই।’

মুজাহিদুল ইসলাম সেলিম তার বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন, ‘অনেকেই আন্দোলনের সাফল্যের দাবিদার হয়েছেন। আমিই মাস্টারমাইন্ড, আমিই মিটিকুলাসলি নায়ক। শুধু জুলাই-আগস্টের ঘটনা দিয়ে জুলাই বিপ্লবের তাৎপর্য বোঝা যাবে না। গত ১৫ বছর ধরে শ্রমিক, জনতা, বাম রাজনৈতিক দল, বিএনপিসহ গণতান্ত্রিক শক্তিগুলোর নিরবচ্ছিন্ন সংগ্রামের ফসল এই অভ্যুত্থান।’

‘কোনো মানুষ আওয়ামী লীগ সরকারকে দেখতে পারত না’ বলেও মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ ছিল। সুতরাং শুধু জুলাই-আগস্টের শহীদদের নয়, ১৬ বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের স্যালুট জানাই। তাদের অবদানকে স্বীকার করে এগোতে হবে।’

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ-২ সংরক্ষিত মহিলা আসনে সুচিকে চায় বিএনপি’র তৃণমূল

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান মিথ্যা ও কুৎসিত। তারা সেটিকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আওয়ামী লীগের বয়ানের কবর চাই। কিন্তু সেই কারণে যদি কেউ মুক্তিযুদ্ধকে কবর দিতে চান, তাহলে মনে রাখবেন আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘‘জামায়াত মাঠে নেমেছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিল হয়েছিল…। সেখানে আত্মসমর্পণকারীরা লিখেছিল, ‘আমরা পাকিস্তানের সেনাবাহিনী ও অক্সিলারি ফোর্স… মানে রাজাকার, আলবদর, জামায়াতসহ রাজনৈতিক অক্সিলারি ফোর্স।’ পাকিস্তান সেনাবাহিনীর যদি এই দেশে অধিকার না থাকে, জামায়াতেরও থাকতে পারে না।’’

সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ পরিচালনা ও সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সিপিবি নেতা খেতমজুর আন্দোলনের সংগঠক প্রদীপ ভৌমিকের সন্তান সুজন ভৌমিক।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST