২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সাত বিয়ে নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

অনলাইন ডেস্ক : ‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সেরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন।

এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। কনে সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

এদিকে নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে।

আরও পড়ুনঃ   বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সপ্তম বিয়ে প্রসঙ্গে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ। যেখানে লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।’

তার কথায়, ‘আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়- ২টি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’

উল্লেখ্য, সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে পান।

আরও পড়ুনঃ   ‘আ.লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা, জনগণ বিবেচনা করবে’

২০০৮ সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১০

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১১

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১২

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৪

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৫

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৬

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৭

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৮

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৯

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST